Kabita Samagra 3 by Golam Rasul
গোলাম রসুলের কবিতা ও পাঠকের সঙ্গে তার সম্পর্ক’কে ব্যাখ্যা করতে গেলে অদ্ভুত এক কুহকের সামনে দাঁড়িয়ে বিমূঢ় হয়ে পড়তে হয়। রোঁলা বার্ত যেটিকে ‘থার্ড-মিনিং’ হিসাবে উল্লেখ করেছেন - ঠিক যেন সেখানেই প্রোথিত রয়েছে গোলাম রসুলের কবিতার আবেদন। গোলাম রসুলের কবিতার কাছে এসে দাঁড়ালে পাঠকের এই অনুভূতি হতে বাধ্য। গোলাম রসুলের মতো কয়েকজন কবি একটি ভাষার একটি কালখণ্ডের মধ্যে আসেন, যাঁরা এই ধারণাটিকে ছিঁড়েখুঁড়ে দেন; কোনও লেখাকে চূড়ান্ত একটিমাত্র সিগনেফায়েড প্রদান করার পরিবর্তে একাধিক বা অসংখ্য প্রবেশদ্বারের সন্ধান দেন তাঁরা।
₹599.00 Regular Price
₹527.12Sale Price
