Preme O Bicchede Pratima Devi O Rathindranath by Amit Mandal
রথীন্দ্রনাথ ঠাকুর এবং প্রতিমা দেবী। একজন রবীন্দ্রনাথের পুত্র, অন্যজন ওঁরই বাল্যবিধবা নাতনি, অবনীন্দ্রনাথের ভাগ্নি। নিজে উদ্যোগ নিয়ে দু’জনের জীবন বেঁধে দিয়েছিলেন কবি। জোড়াসাঁকোয় সেই প্রথম বিধবা বিবাহ। স্ব স্ব ক্ষেত্রে অত্যন্ত প্রতিভাবান হওয়া সত্ত্বেও দু’জনেই কবির যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রেখেছিলেন নিজেদের।
রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবীর দাম্পত্য জীবনের শুরুটা মধুর হলেও শেষটা মধুর হয়নি। তাঁদের জীবনের চড়াই-উৎরাই, প্রেম ও বিচ্ছেদের কাহিনি এই গ্রন্থে স্বল্প পরিসরে মরমী গদ্যে বিধৃত করেছেন অমিত মণ্ডল। ‘কচি পাতা’ বিশ্বাস করে, ‘প্রেমে ও বিচ্ছেদে প্রতিমা দেবী ও রথীন্দ্রনাথ’ গ্রন্থটি সুধী পাঠক সমাজে আদৃত হবে।
₹225.00 Regular Price
₹198.00Sale Price
