Sovabazar Besyalay Theke Debalay by Samudra Basu
কলকাতার নগর মানচিত্রে বাজার কেবল কেনাবেচার স্থানমাত্র নয়; এগুলি শহরের সামাজিক স্মৃতি, অর্থনৈতিক গতি ও সাংস্কৃতিক বিবর্তনের ধারক। শোভাবাজার তেমনই এক গুরুত্বপূর্ণ নগর-পরিসর, যা কলকাতার ইতিহাসের একাধিক স্তরকে বহন করে চলেছে। এই অঞ্চল বহু অজানা ও ঘটনার নীরব সাক্ষী। বাজারের গলিপথ, পুরনো বাড়ির দেওয়ালে জমে থাকা স্মৃতি—সব মিলিয়ে শোভাবাজার কলকাতার সামাজিক ইতিহাসচর্চার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই বই সেই বিস্তৃত কলকাতা-চর্চার পরিসরে এক ক্ষুদ্র কিন্তু প্রয়োজনীয় সংযোজন। গঙ্গাজলে গঙ্গাপুজোর মতোই, বৃহৎ ইতিহাসের ধারায় যুক্ত হওয়া কিছু খণ্ডচিত্র, কিছু অনুসন্ধান ও কিছু প্রশ্নের সমাবেশমাত্র এই গ্রন্থ।
₹349.00 Regular Price
₹275.71Sale Price

